ইসরায়েলকে উড়িয়ে দিল পর্তুগাল

ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরায়েলকে উড়িয়ে দিয়ে জয়লাভ করল পর্তুগাল। এর সাথে ইউরো কাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতিটাও সেরে নিল রোনালদোরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে পরের ম্যাচেই ইসরায়েলকে উড়িয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ইসরায়েলিদের পাত্তাই দেয়নি পর্তুগাল। পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। দলের জয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। এছাড়া অন্য দুই গোল এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ক্যানসেলোর মাধ্যমে।

লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে পর্তুগাল গোলের উদ্দেশে শট নেয় ১৯টি, এর ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইসরায়েল তাদের নেয়া ৪ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখলও নিজেদের কাছে রেখেছিল পর্তুগিজরা।

তবে ম্যাচের প্রথমার্ধে গোলের তালা ভাঙতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। এর সুবাদে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে হলো ১০৪টি। আরও আগে থেকেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর মাত্র ৬টি গোল হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড ভেঙে নিজের নামে করে নিতে পারবেন পর্তুগিজ সুপারস্টার।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,