রাজশাহীতে করোনায় আরোও ১২ জনের মৃত্যু
করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে মৃত্যের সংখ্যা ক্রমশ বাড়ছে। উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে।গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ এপর্যন্ত করোনা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ২৯০ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যে ১২ রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন।
এদিকে রোগী মোকাবেলায় রাজশাহী মেডিকেল কলেজে প্রস্তুত রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেবিনসহ ২৭১টি।প্রতিটি শয্যার জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতালে ১৮৩টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে। এগুলো থেকে সারাক্ষণ অক্সিজেন আসতে থাকে। সিলিন্ডারের মতো পাল্টানো লাগে না। এটাই এখন ভরসা। বেডের অতিরিক্ত যে রোগী আছেন, সেগুলো অক্সিজেন সিলিন্ডার দিয়ে সামলানো হচ্ছে।

