চট্টগ্রামে করোনায় মারা গেলেন দুজন
করোনা ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে দুজন মারা গেছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেই সাথে ৬৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ৯ শতাংশ। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজনই উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জনের হিসেব অনুযায়ী চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৪২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৭৪১টি ।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন নগরের। ১৮৯ জন মারা গেছেন বিভিন্ন উপজেলায় ।
আগের দিন শনিবার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ১ হাজার ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৫৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৬ শতাংশ।
গেলো বছরের ৩রা এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে । ৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

