ঝিনাইদহে বাড়ছে করোনা, ৪৫ শতাংশ শণাক্ত

Jhinaidah COrona

করোনা ডেস্কঃ

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনা সংক্রমণের হঠাৎ উর্ধ্বগতি বাড়াচ্ছে আতঙ্ক । রবিবার (১৩ জুন) সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে দেখা যায় নমুনা দিতে আসা লোকজনের মাঝে প্রায় অর্ধেক ই করোনা পজিটিভ।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৫ দশমিক ১৩ শতাংশ, যা আগের দিন শনিবার ছিল ২০ ভাগ।

তিনি আরো জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯২ জন। তবে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

উল্লেখ্য যে, ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। গত শনিবার (১২ জুন) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার মাইকেল মধুসূদন অঞ্চল।
  •  
  •  
  •  
  •