কুষ্টিয়ায় দুর্বৃত্তের হাতে শিশুসহ গুলিবিদ্ধ ৩
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের হাতে এক শিশু ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে গৃহবধূ ও তার সন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শাকিল নামের অন্য একজন।
শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় গৃহবধূ ও তার শিশু সন্তানসহ অপর একজনকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

