চীন থেকে সিনোফার্মের ৬ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌছাবে বিকালে
করোনা আপডেটঃবাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০ জে পরিবহন বিমান করোনাভাইরাসের ৬ লাখ টিকা নিয়ে সকাল ১০টায় চীন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে। বিমান দু’টি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।
আজ রোববার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয় গত মাসের ১২ তারিখে। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

