এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য
করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্কামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আরো বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি। কিন্তু এখন পরীক্ষা আমরা নিতে পারব কিনা, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে- তার সবকিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে।এর আগে গত রবিবার (১৩ জুন) শিক্ষামন্ত্রী জানান চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘ এ বন্ধে কোনো প্রকার পাবলিক পরীক্ষা হয়নি। আর ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে।
মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরে স্কুল ও কলেজ খোলা সম্ভব হয়নি।
বর্তমানে ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে।

