গত ২৪ ঘন্টায় খুলনায় করোনায় ৯ জনের মৃত্যু

করোনা আপডেটঃগত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজে আরোও ৯ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস ও এর উপসর্গ জনিত কারনে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, মৃতদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন। আর উপসর্গ ছিল চারজনের। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ২৮ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

  •  
  •  
  •  
  •  

Tags: