তাজমহল খুলছে আজ

নিউজ ডেস্ক:

ভারতের ঐতিহাসিক স্থান তাজমহল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে আজ থেকে। তবে তাতে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। একসঙ্গে কেবল ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে।

আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু এন সিং বলেন, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। একসময় একসঙ্গে শুধুমাত্র ৬৫০ জনকে
প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিদিন তিনবার জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার করা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে এবং কোনো কিছু স্পর্শ করা যাবে না।

গত ১৬ এপ্রিল করোনা সংক্রমণরোধে ঐতিহাসিক স্থাপনা তাজমহল পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। এর আগে গত বছর করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময় ঐতিহাসিক এ স্থাপনাটি ১৭ মার্চ বন্ধ হয়ে ২১ সেপ্টম্বর খোলা হয়েছিল।

  •  
  •  
  •  
  •