ট্রাকচালকের সাথে স্কুলছাত্রীর বিয়ে থামালেন উপজেলা নির্বাহী অফিসার

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে ট্রাক চালকের সাথে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করলেন সেখানকার উপজেলা নির্বাহী অফিসার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ওই স্কুলছাত্রী দশম শ্রেণির ছাত্রী।

বুধবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামতৈল গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। তখন ওই বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে সিরাজগঞ্জ সদরের চন্দ্রকণা গ্রামের এক ট্রাকচালকের বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করে।

পরে কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো. ইলিয়াস হাসান শেখ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান।

  •  
  •  
  •  
  •  

Tags: ,