নিখোঁজের ৮ দিন পর খোঁজ মিলেছে আবু ত্ব-হা আদনানের
নিউজ ডেস্ক:
নিখোঁজ আলোচিত ইসলামি স্কলার ও সুবক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন তার বোনজামাই মোহাম্মদ হানিফ।
তিনি বলেন, ‘আমি তোহা ভাইয়ের স্ত্রীর ছোট ভাই জাকারিয়ার কাছ থেকে জানতে পেরেছি তাকে পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে তার রংপুরের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছেন।’
কিন্তু, কখন, কোথায়, কীভাবে আবু ত্ব-হাকে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান মোহাম্মদ হানিফ।
বিস্তারিত আসছে…

