জুলাইয়ে দেশে আসছে সিনোফার্মের ভ্যাক্সিন

নিউজ ডেস্কঃ চীনের ভ্যাক্সিন আনতে সিনোফার্মের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষরে যাচ্ছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চুক্তি হয়ে গেলে জুলাই থেকেই টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রবিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব। বলেন, ‘সিনোফার্মার সঙ্গে আলোচনা আগেই শুরু হয়েছে। আশা করছি জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে, তখন আমরা টিকা পাব।’

অপরদিকে শনিবার (১৯ জুন) থেকে রাজধানীসহ সারাদেশে চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু। এটির মাধ্যে দেশে দ্বিতীয় ধাপে গনটিকা কর্মসূচির উদ্ধোধন হয়।

ঢাকার চারটি মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। সেগুলো যথাক্রমে, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার টিকাগ্রহণকারী চার হাজার ৩২০ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নেন এক হাজার ২৪৪ জন, ময়মনসিংহে ১৯১, চট্টগ্রামে ৬৫৩, রাজশাহীতে ৪৭৭, রংপুরে ৭৪৮, খুলনায় ৪৮৮, বরিশালে ১৮৬ এবং সিলেট বিভাগে ৩৩৩ জন টিকা নেন।

এবার, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এ ছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মী,মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ,বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ভ্যাক্সিন পাবেন

  •  
  •  
  •  
  •  

Tags: , ,