কাল থেকে সাত জেলায় লকডাউন; ঢাকা থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন

ctg corona

করোনা ডেস্ক:

বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।

এর অংশ হিসেবে ঢাকার চারপাশের সাতটি জেলায় মঙ্গলবার ভোর ছটা থেকে শুরু হচ্ছে লকডাউন।

জেলাগুলো হচ্ছে: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •