বাকৃবিতে গৃহ নির্মাণ ঋণ কার্যক্রমের উদ্বোধন এবং “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” স্থাপনের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের অনুকূলে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” স্থাপনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক সৌজন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড, বিনা শাখার সহযোগিতায় বুধবার (২৩ জুন) দুপুরে বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন, মোঃ আব্দুল মজিদ (জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, ময়মনসিংহ), এ.কে.এম শামছুল ইসলাম (ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋণ বিতরণ সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ.কে.এম. জাকির হোসেন। এ সময় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস।

  •  
  •  
  •  
  •  

Tags: ,