উসাকের সভাপতি তূর্য্য, সম্পাদক ফয়সাল
নিজস্ব প্রতিবেদক:
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চুনারুঘাট (উসাক) এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসস্মতিক্রমে মুর্শেদ আজাত তূর্য্যকে (আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সভাপতি ও ফয়সাল আহমদ সোহানকে (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি তোফায়েল আহমদ (শাবিপ্রবি), আলী হোসেন সুজন (চার্টাড বিশ্ববিদ্যালয়), সফিউল আলম রোমন (আশা বিশ্ববিদ্যালয়) ও হাবিবুর রহমান সেলিম (শাবিপ্রবি), যুগ্ন-সম্পাদক পদে আতিক সুমন (কুবি), জসিম উদ্দিন (জবি), সাইফ রানা (সিলেট ইন্টারন্যাশনাল) ও কাবেরু নেওয়াজ নয়ন (আশা বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নিলয়কে (ঢাবি), সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ আহমদ তুষার (জাবি)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাবিয়ান ইসলাম অনিককে (চার্টাড বিশ্ববিদ্যালয়), ক্রীড়া সম্পাদক দীপু উজ্জল কর (বাকৃবি), অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া রাতিন (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), ছাত্রী বিষয়ক সম্পাদক ইভা অপেলিয়াকে (ইষ্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ (কুবি)।
তুহিনুর রহমান (শাবি) ও আঃ মোমিন সাদ্দামকে (চবি) আজীবন সদস্য পদে নির্বাচিত করে ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

