আজ আকাশে দেখা মিলবে “স্ট্রবেরি মুন”-এর

বিজ্ঞান ডেস্কঃ আজকে দেশের পূর্ব আকাশে দেখা মিলবে ‘স্ট্রবেরি মুন’ চাঁদটি দেখতে কিছুটা লালচে বর্ণের।মুলত এটি একটি সুপার মুন, তবে এর বর্ণের জন্য আরেক নাম ‘স্ট্রবেরি মুন’।
বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব আকাশে তাকালে আপনিও হয়তো এই চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হবেন।

বিজ্ঞানীরা বলছেন, অন্যদিনের তুলনায় আজকের চাঁদের আকার প্রায় ১২ শতাংশ বড়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে।

চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ম শুরু হচ্ছে ধরা হয়। স্ট্রবেরি চাষাবাদের সময়ে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই চাঁদের নামকরণ করেছে।

  •  
  •  
  •  
  •