নতুন সাজে উইন্ডোজ ১১
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ উইন্ডোজ ১০ এর সাফল্যের পর এবার উইন্ডোজ ১১ আনতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি মাইক্রোসফট। পার্সোনাল কম্পিউটার ইউজারদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বড়সড় পরিবর্তন করল। উইন্ডোজ ১০ লঞ্চ হওয়ার প্রায় ছয় বছর পর উইন্ডোজ ১১ নিয়ে হাজির হল মাইক্রোসফট। ২৪ জুন এই আপগ্রেডেড অপারেটিং সিস্টেম (OS) লঞ্চ করা হল কোম্পানির তরফে। পরবর্তী প্রজন্মের এই অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই চলে এসেছে স্টার্ট মেনু সেন্টারে। উইন্ডোজ ১১ এর ডিজাইনে বড়সড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একদিকে যেমন উইজেটসও রয়েছে, আর একদিকে ঠিক তেমনই আবার ম্যাকওএস-এর মতো নীচের দিকে ডার্ক বার দেওয়া হয়েছে। সব মিলিয়ে লুকের দিক থেকেও নজরকাড়া হয়েছে উইন্ডোজ ১১।
কোম্পানির তরফে দাবি করা হচ্ছে যে, উইন্ডোজ ১১ ডেস্কটপ ও ল্যাপটপ অর্থাৎ পার্সোনাল কম্পিউটারের জগৎে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিতে চলেছে। আর সেই কারণেই এদিন সান ভ্যালি থেকে উইন্ডোজ ১১ লঞ্চ করার সময় মাইক্রোসফট সিইও সত্য নাদেলা বলেন, ‘উইন্ডোজ ১১ নিয়ে এসে আপনাদের সামনে আমরা যা করে দেখালান, তাতে আমি খুবই আনন্দিত। গণতান্ত্রিক শক্তি হিসেবে আমাদের এই পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ সমস্ত উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যেই নিজেকে উইন্ডোজ ১১ -এ আপগ্রেড করিয়ে নিয়ে পারবেন। চলতি বছরের শেষ (বড়দিনের ছুটি) থেকেই গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন এই নতুন ওএস।

