বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ছোলায়মান আলী ফকির, সম্পাদক আবুল হাশেম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার (৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ২১৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে ২২৩ ভোটে জয় লাভ করেছেন পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম।

সভাপতি পদে ১০ ভোট ব্যবধানে হেরেছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সম্পাদক পদে ২২ ভোট ব্যবধানে হেরেছেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

সহ-সভাপতি পদে জয় লাভ করেছেন ‘সোনালি দল’ থেকে প্রফেসর ড. মাসুম আহমাদ, কোষাধ্যক্ষ পদে জয় লাভ করেছেন ‘সোনালি দল’ থেকে প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’থেকে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ কে এম মমিনুল ইসলাম এবং ‘সোনালি দল’ থেকে বায়োটেকনোলজি বিভাগের ড. মো. শহিদুল ইসলাম সমান ভোট (২১২) পেয়েছেন। পরে টস করে ড. মো. শহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

সদস্য পদে জয় লাভ করেছেন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ থেকে প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন এবং ‘সোনালি দল’ থেকে প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো. আবদুল আলীম ও ও প্রফেসর ড. দীন ইসলাম ।

১১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনের জন্য ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী ছিলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে ছিলেন কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী ছিলেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সম্পাদক পদে ছিলেন পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম।

 

  •  
  •  
  •  
  •