আততায়ীর গুলিতে খুন হয়েছেন হাইতির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ নিজ বাসভবনে আততায়ীর গুলিতে হত্যার শিকার হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িস। তার ব্যক্তিগত বাসভবনে গুলি করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে হত্যা করে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বুধবার এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার গভীর রাতে নিজের বাড়িতে হামলার শিকার হন প্রেসিডেন্ট ময়িস। ওই ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

৫৩ বছর বয়সী জোভেনেল ময়িস ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। তার আমলে দেশটি প্রায়ই সরকারবিরোধী সহিংস সরকারবিরোধী বিক্ষোভে জর্জরিত হয়েছে।

ময়িসের মৃত্যুতে “রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে” বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জোসেফ ।

বিবিসি জানায়, এবছরের শুরুতেও হাইতির রাজধানী ও অন্যান্য কয়েকটি শহরে ময়িসের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,