তাসকিনের নাচ দেখে ক্ষেপে গেলেন জিম্বাবুয়ের পেসার!

taskin

স্পোর্টস ডেস্কঃ হারারে টেস্টের প্রথম দিনের শুরুতেই ৮ রানে দুই ইউকেট হারিয়ে দিশেহারা হয়েছিল টাইগাররা। কিন্তু বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করেন লিটন ও মুমিনুল। এরপর সে পথে হাঁটেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান তিনি।

কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সফল হয়েছেন বোলার তাসকিন আহমেদ। হয়ে উঠেছেন পুরোদস্তুর একজন ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর সঙ্গে ৯ম উইকেটে শতাধিক রানের জুটি গড়েছেন। ব্যাটসম্যানদের মতোই তিনি মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়ে যাচ্ছেন। পুরস্কার স্বরূপ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।

চেষ্টা করেও টেল এন্ডার তাসকিনকে ফেরানো যাচ্ছিল না। এতে হতাশায় পড়তে হয় জিম্বাবুয়ের বোলারদের। ইনিংসের ৮৫তম ওভারে বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। অফ স্টাম্পের বাইরে থাকা একটি বল ছেড়ে দেন তাসকিন। ক্রিজে দাঁড়িয়েই ব্রেক ড্যান্স দিতে দেখা যায় বাম-হাতি ব্যাটসম্যানকে। স্বাগতিক পেসার এগিয়ে আসলে তাসকিনও ক্রিজ ছেড়ে এগিয়ে যান। মুজারাবানির চোখে চোখ মিলিয়ে বাক্য আদান প্রদান করতে থাকেন।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে থাকেন ব্যবহারকারীরা। অনেকেই ভিডিওতে বিভিন্ন গান ও ডায়লোগ যুক্ত করেছেন। সেগুলো শেয়ারও করেছেন অনেক ব্যবহারকারী।

  •  
  •  
  •  
  •  

Tags: ,