গাইবান্ধায় বাসচাপায় নছিমনের চালকসহ ২ জন নিহত

জিল্লুর রহমান পলাশ গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের চাপায় ইঞ্জিনচালিত (নছিমনে) চালকসহ দুই জন নিহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, চট্রগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার নামক এলাকায় পৌঁছিলে অপরদিক থেকে আসা ইঞ্জিনচালিত নছিমনকে চাপা দেয়। এতে নছিমনের চালকসহ ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফুয়াদ লোহানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীকে বগুড়া শহীদ জিয়ারউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও নছিমন আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে তাৎক্ষণিক ভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি।

  •  
  •  
  •  
  •