হেলেনা জাহাঙ্গীর আরো ৮ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১ টা ৫০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

