এবার প্রযোজক রাজের বাসা থেকে মাদক জব্দ!
নিউজ ডেস্ক:
এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এসব জব্দকৃত মালামাল নিয়ে আসা হয়।
এর আগে চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় বনানীতে রাজের বাসায় অভিযানে যায়। এই অভিনেতা ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার।
এর আগে বুধবার বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

