হরিণের দেহে করোনার এন্টিবডির উপস্থিতি শনাক্ত!

সাবরিন জাহান

আমেরিকার সাধারণ হরিণের মধ্যে মহামারী   করোনাভাইরাস এর এন্টিবডির উপস্থিতির খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি জরিপে দেখা যায়, বেশ কিছু হরিণের কোভিড ১৯ সৃষ্টিকারী ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে যা প্রমাণ করে তারা ভাইরাস আক্রান্ত হয়েছিল।

হরিণগুলো উত্তর আমেরিকায়, বিশেষত পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের শহুরগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে। এক-তৃতীয়াংশ সাদা লেজ বিশিষ্ট এসব হরিণের মধ্যেই মহামারীটির সংক্রমণ দেখা যায়। বন্য পরিবেশে হরিণগুলি একত্রে ছোট পালের মধ্যে বাস করে তাই ভাইরাসটি সংক্রামিত একটি প্রাণী থেকে প্রাকৃতিকভাবে আরেকটিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সুসান শ্রিনার এবং তার সহকর্মীরা জানুয়ারী এবং মার্চ ২০২১-এর মধ্যে ৩৮৫ টি বন্যপ্রাণীর রক্তের নমুনা পরীক্ষা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি স্টেটে। তারা দেখেন, ৪০% নমুনায় কোভিড ১৯ এর অ্যান্টিবডি রয়েছে, যা ভাইরাসের সংক্রমণের প্রতিক্রিয়ায় উৎপাদিত হয়। যদিও জরিপকৃত হরিণেগুলোর মাঝে অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অরিঞ্জয় ব্যানার্জি বলেন,মহামারী শুরুর পরে নমুনাগুলি সংগৃহীত হয়। নমুনার ফলাফল বিশ্লেষণে বোঝা যায়, বন্য প্রাণীগুলোর মধ্যে ভাইরাসের বিস্তার রয়েছে। তিনি বলেন, “তথ্যগুলি দৃঢ়ভাবে ব্যাখ্যা দেয় যে এই হরিণ প্রজাতিটি কোন সময়ে কোভিড দ্বারা সংক্রামিত হয়েছিল। হরিণগুলি মানুষ,অন্যান্য প্রাণী বা দূষিত বর্জ্য জলের সংস্পর্শের মাধ্যমেও সংক্রমিত হতে পারে।”

গবেষকরা প্রাণীগুলোর মধ্যে করোনার বিস্তার নিয়ে উদ্বিগ্ন কেননা ভাইরাসটি এমনভাবে বিকশিত হতে পারে যা ভ্যাকসিনের কার্যকারিতা হুমকির মুখে ফেলবে। এটি মানুষের কাছেও ফিরে যেতেও পারে, এমনকি মহামারী কমে যাওয়ার পরেও এটা বিশ্বব্যাপী ঘটতে পারে।

ভাইরাসটি কিভাবে ছড়ালো, সংক্রমিত হরিণগুলি একে অপরকে এবং অন্যান্য প্রজাতিকে সংক্রামিত করতে পারে কিনা এবং তা গৃহপালিত পশু পাখির মধ্যে ছড়াবে কিনা এসব  জানার জন্য আরও গবেষণা প্রয়োজন। তারা জানান ,কোভিড ১৯ সংক্রমণ এর জন্য হরিণ শিকারী এবং হরিণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন অন্যান্য প্রাণীদের উপর জরিপ করার গুরুত্বারোপ করা হয়েছে।

সূত্রঃ নেচার ডট কম

  •  
  •  
  •  
  •  

Tags: , ,