রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেওয়া তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৩১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪টি নমুনা পরীক্ষা করে চার জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ৭৬ শতাংশ।
রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন। বর্তমানে মোট ৪০৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

