কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

করোনা ডেস্ক:

আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।

একই সময়ে ৫২০টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৪ জন। বর্তমানে হাসপাতালে ২২৫ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৯৪ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,