বাড়ছে ময়মনসিংহে করোনায় মৃত্যু
করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মৃত্যুবরন করেছে।
রোববার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

