বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ বাকৃবি শাখার উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্কঃ কৃষিবিদদের অহংকার, জননেত্রী শেখ হাসিনার দুঃসময়ের বিশ্বস্ত সহযাত্রী ও বার বার কারা নির্যাতিত ত্যাগী নেতা, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিমের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ বাকৃবি শাখার উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক দুস্থ, অসহায় ও অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের কোষাধ্যক্ষ কৃষিবিদ মোঃ অলিউল্লাহ’র পরিচালনায় ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছা্ত্রলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মিয়া মোহাম্মদ রুবেল, সভাপতি কৃষিবিদ মোঃ সবুজ কাজী, নীল দলের আহ্বায়ক ও কৃষিবিদ ইনস্টটিউশন বাংলাদেশ, বাকৃবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. একেএম জাকির হোসেন এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মন্জুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্র. ড. মোঃ সাদিকুল ইসলাম, প্র. ড. সৈয়দ মোঃ এহসানুর রহমান, প্র. ড. মোহাম্মদ মনিরুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্র. ড. মোঃ আলমগীর হোসেন, প্র. ড. মোহাম্মদ আল মামুন, কৃষিবিদ মোঃ আতিকুজ্জামান রয়েল, কৃষিবিদ আজিজুর রহমান রিপন, কৃষিবিদ মোস্তাইন কবীর, কৃষিবিদ শাহ্ ফসিউল্লাহসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সকল খুনিদের বিচারের রায় দ্রত কার্যকর এবং ঘটনার সাথে জড়িত সকল কুশীলবদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা অতিমারিতে যেভাবে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন তার ভূয়সী প্রশংসা করে বর্তমান গণতান্ত্রিক সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পাশাপাশি বক্তারা জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম দুইবার করোনায় আক্রান্ত হয়েও জীবনের ঝুঁকি নিয়েও যেভাবে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি

  •  
  •  
  •  
  •