নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ বিদ্রোহীগোষ্ঠী তালেবানের দখলে যাওয়ার দু’দিন পর নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

মঙ্গলবার তিনি টুইট করে নিজেকে আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

টুইটারে দেওয়া বার্তায় তিনি বলেছেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী— প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন অথবা মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে আমি দেশের ভেতরে আছি এবং আমিই দেশের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন এবং সহায়তা পাওয়ার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

টুইটে তিনি কখনোই তালেবানের কাছে মাথানত করবেন না বলে হুঙ্কার দিয়ে বিদ্রোহী এই গোষ্ঠীকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে সোমবার (১৫ আগস্ট) তালেবান কাবুল ঘিরে ফেলার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল- আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আজকের টুইটে তিনি সেকথা উড়িয়ে দিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,