বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড়ের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছিল। এ সময় বিমান থেকে পরপর ৩ জনকে পড়ে যেতে দেখেছে বিশ্ব।
হতভাগ্য সেই ৩ জনের মধ্যে একজন জাকি আনওয়ারি। আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন জাকি।
কাবুলের গাজি ন্যাশনাল স্টেডিয়াম যার ড্রিবলের ছন্দে মেতে উঠত, সেই ‘প্রমিসিং’ জাকির কী নিদারুণ পরিণতি। দু’দিন আগেই বিমান থেকে পড়ে ১৭ বছরের রেজা আর তার ১৬ বছরের ভাই কবীরের মর্মান্তিক পরিণতির কথা জানা গিয়েছিল।
বৃহস্পতিবার চিহ্নিত করা গিয়েছে আফগান জাতীয় যুব ফুটবল দলের সদস্য জাকিকে। জাকি আনওয়ারির মৃত্যুর খবর সামনে আসতেই উদবেগ-উৎকন্ঠার মাঝে শোকের আবহ। যে শোক শুধু আটকে নেই ক্রীড়ামহলে। সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে গোটা বিশ্বে।
সূত্রঃ এবিপি লাইভ

