আফগান পতাকায় ‘কালিমায়ে তাইয়েবা’ যুক্ত করতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের-শাসন শুরু হয়। দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা।

তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।’ যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে।

আলজাজিরার বরাতে জানা যায়, এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দেশটির জাতীয় পতাকা পরিবর্তন না করার দাবিতে রাস্তায় মানুষ বিক্ষোভ করেছে। সে বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।

সূত্র : আলজাজিরা

  •  
  •  
  •  
  •  

Tags: ,