সিকৃবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহঃস্পতিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিকৃবি’র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এম গোলাম শাহি আলম। এসময় প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর, ডিন কাউন্সিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, সিকৃবি ছাত্রলীগ কেন্দ্রীয় ও হল শাখা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু’র স্মৃতিচারন করে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এম গোলাম শাহি আলম বলেন, “এই দিনটি জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্ববহ একটি দিন। মহান নেতা জন্মগ্রহন না করলে হয়তো আমরা এই স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু’র আদর্শকে লালন জাতীয় জীবনে প্রূোগ করতে সকলের প্রতি আহবান জানান।

  •  
  •  
  •  
  •