কাবুলে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত!
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের একটি প্রবেশপথে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে এ বিস্ফোরণ ঘটে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন নিশ্চিত করেছে। পশ্চিমাসমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম এমন বিস্ফোরণ ঘটলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।

