ছেলে-মেয়েদের একসঙ্গে পাঠদান নিষিদ্ধ, কান্দাহারে পৌঁছেছেন তালেবান প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পাঠদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী রোববার এমন ঘোষণা দিয়েছেন।

তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে আর ছেলে ও মেয়েরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী তাদের জন্য পৃথক শ্রেণিকক্ষ থাকবে।

এছাড়া বশির আহমাদ নামে আফগানিস্তানের অপর এক সাংবাদিক একটি টুইট বার্তায় জানিয়েছেন, তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আরও কোনো পুরুষ নারীকে শিক্ষার্থী হিসেবে পাঠদান করতে পারবেন না।

এদিকে তালেবানের প্রধান নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় এক গণমাধ্যম আরিয়ানা নিউজের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আখুনদজাদা ৪ দিন ধরে কান্দাহারে রয়েছেন।

ধারণা করা হচ্ছে, তালেবানের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচন করতেই তিনি কান্দাহারে গেছেন।

এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবানের প্রধান নেতা শিগগিরই প্রকাশ্যে আসবেন। তালেবান কাবুল দখলে নেওয়ার পর কাতার থেকে অন্যান্য আরও কয়েকজন শীর্ষ নেতা কান্দাহারে পৌঁছান কয়েকদিন আগে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,