প্রেম করার মতো কোনো সঙ্গী পাচ্ছেন না সাফা কবির

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারের শুরু থেকেই সিঙ্গেল দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে কারো সঙ্গে তার নাম জড়াতে শোনা যায়নি।

রোববার (২৯ আগস্ট) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন প্রেমবিষয়ক প্রশ্নের জবাব দিয়েছেন সাফা কবির।

প্রেম-বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে?- এমন প্রশ্নে সাফা গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনও একাই আছি। প্রেম করছি না। আসলে প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে, প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করতে পারেন। বিয়ে নিয়ে আমি দুটাতেই বিশ্বাসী।’

উল্লেখ্য ১৯৯৪ সালের ২৯ আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন সাফা। দেখতে দেখতে ২৭টি বসন্ত পার করে দিলেও এই অভিনেত্রী তার জীবনসঙ্গীর খোঁজ পাননি।

  •  
  •  
  •  
  •  

Tags: