বাকৃবিতে এখনো যাদের টিকা নেওয়া হয়নি বা ডোজ পূর্ণ হয়নি তাদের উদ্দেশে জরুরী বিজ্ঞপ্তি (গুগল ফর্মসহ)

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখের পর বিশ্ববিদ্যালয়সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় খুলে দেয়ার জন্য সকল শিক্ষক/শিক্ষার্থী/ কর্মকর্তা-কর্মচারীকে কোভিড-১৯ টিকার আওতায় আনা জরুরি।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বাকৃবির যেসকল শিক্ষক/শিক্ষার্থী/ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু ১ম ডোজ প্রদানের তারিখ নির্ধারণ হয়নি / ১ম ডোজ নিয়েছেন ২য় ডোজ প্রদানের তারিখ নির্ধারণ হয়নি / ১ম ও ২য় ডোজ নিয়েছেন /এনআইডি নেই সেজন্য নিবন্ধন করতে পারেন নি তাদের বিস্তারিত তথ্যাদি নির্ধারিত ছক অনুযায়ী প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

তথ্য প্রেরণের জন্য গুগল ফর্মের লিঙ্কঃ

https://forms.gle/6kzbtmZEehuWaLaZ6

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকলকে তথ্য প্রদান করতে হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: