মার্কিন নাগরিকদের বিমানে আটকে রেখেছে তালেবান; দাবি মার্কিন কংগ্রেসের প্রতিনিধির

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান বলে দাবি করেছেন আমেরিকান রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল। তিনি জানান, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশকিছু আফগান নাগরিকও রয়েছেন যাদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে গতকাল (রোববার) এসব কথা বলেছেন ম্যাককাউল। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ম্যাককাউল দাবি করেন, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।
আরও পড়ুন: পাঞ্জশিরের মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখান তালেবানের

তবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হার মানতে নারাজ ওয়াশিংটন। নিজেদের অবস্থান সঠিক ছিল উল্লেখ করে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই সুরে কথা বললেন মার্কিন সেনাপ্রধান মাইক মাইলির। শনিবার জার্মানির মার্কিন সেনাঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সাধারণ আফগানদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেনারা যে দায়িত্ব পালন করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

সভাপতি যৌথ বাহিনীর প্রধান মার্ক মাইলি বলেন, আমাদের সেনারা অসাধারণ কাজ করেছে। তারা ১ লাখ ২৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে এনেছে। তাদের বীরত্ব, শৃঙ্খলা সেই সঙ্গে যোগ্যতার প্রশংসা করতে ই হয়। সত্যিই এটি অত্যন্ত গর্বের কাজ।

  •  
  •  
  •  
  •  

Tags: ,