বাড়ছে সৌদি ভিসার মেয়াদ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব। ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ছ সব ধরনের ভিসার মেয়াদ। ভিজিট ভিসার মেয়াদ বাড়ার পাশাপাশি দেশে প্রবেশের জন্য লাগবে না কোনো এন্ট্রি ফি। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পর দেশজুড়ে বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। তবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শুরুর কারণে আবারও এসব বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে দেশটি।

বর্তমানে প্রবাসীদের জন্য বসবাসের অনুমতির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়েছে দেশটির প্রশাসন। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রবাসীদের ভ্রমণ ভিসা ও বহির্গমন ও পুনঃপ্রবেশ ভিসার মেয়াদও বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের এসব ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোন ধরনের ফিস অথবা চার্জ প্রযোজ্য নয় বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট কর্তৃপক্ষ জানায়, মেয়াদ বাড়ানোর এ প্রক্রিয়া সম্পূর্ণভাবে ইলেক্ট্রনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে করা হবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও জানায়, তারা বৈধ অভিবাসন ভিসাধারীদের ক্ষেত্রে দেশটিতে পুনরায় প্রবেশের অনুমতি দেবে। এমনকি এ প্রবাসীরা ছয় মাসের বেশি সময় ধরে ইউএইর বাইরে অবস্থান করার পরও তাদের দেশে প্রবেশের অনুমতি দেবে আমিরাত কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি অর্থ মন্ত্রণালয়ের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ পরিকল্পনা মূলত দেশটির করোনাকালীন পরিস্থিতি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি অংশ। সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দারের নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: