৫ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন ঢাবি শিক্ষার্থীরা
শিক্ষা ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করেছেন হল প্রাধ্যক্ষরা। প্রাধ্যক্ষদের সুপারিশ অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
যেসব শিক্ষার্থীরা করোনা প্রতিষেধক এক ডোজ টিকা নিয়েছেন এবং হলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, তাদেরকেই কেবল হলে উঠতে দেওয়া হবে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে হল খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের আবাসিক হলে উঠতে দেওয়ার ব্যাপারে শর্ত রেখে এ সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

