কুবিতে বাংলা ৫ম ব্যাচের ২য় বর্ষপূর্তি উদযাপন ও দেয়ালিকা উন্মোচন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয় বষপূর্র্তি উদযাপন করেছে। রোববার তারা তাদের এ বর্ষপূর্তি উদযাপন করে। সকাল ১১ টায় ‘হযবরল’ নামে একটি দেয়ালিকা উন্মোচনের মাধ্যমে তাদের বর্ষপূতি উদযাপনের কার্যক্রম শুরু করে। দেয়ালিকাটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী অধ্যাপক মো. মোকাদেস-উল-ইসলাম , প্রভাষক মুহাম্মদ রেজাউল ইসলাম, সুমাইয়া আফরীন সানি ও নাহিদা বেগমসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এ সময় বিভাগের সভাপতি, ৫ম ব্যাচের সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্র্থীদের এ ধরনের দেয়ালিকা উন্মোচন করার জন্য আহ্বান করেন’

বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ মাওলা বলেন, ‘এ রকম দেয়ালিক উন্মোচনের মাধ্যমে সাহিত্য চর্চায় মনোনিবেশের প্রতি আগ্রহ বাড়বে। যা নতুন নতুন লেখক তৈরিতে সহায়তা করবে।’

দেয়ালিকা উন্মোচনের পর বিভাগের শিক্ষার্থীরা একটি র‌্যালী বের করে। র‌্যালীটি কলাও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার অনুষদের সামনে এসে শেষ হয়।
র‌্যালী শেষে কেক কেটে বিভাগের সর্বকনিষ্ট (৭ম ব্যাচ) ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয় । পরে তাদের নিয়ে একটি আলোচনা সভা করে ৫ম ব্যাচের শিক্ষার্থীরা। আর আলোচনা সভার মধ্যে দিয়েই শেষ হয় তাদের সারা দিনের কার্যক্রম।

উল্লেখ্য ২০১৪ সালের ১৮ মার্চ বাংলা ৫ম ব্যাচের শিক্ষার্থীদের প্রথম একাডেমিক শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল পাহারের সবুজ ক্যাম্পাস। কিন্তুু ১৮ মার্চ শুক্রবার হওয়ায় ২০ মার্চ রোববার তাদের এ বর্ষপূর্তি উদযাপন করে।

  •  
  •  
  •  
  •