‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ ২৬ মার্চ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আগামী ২৬মার্চ অনুষ্ঠিত হবে।

২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

War Photo Exhibition

মুক্তিযুদ্ধ বিষয়ক ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ, সবুজবাংলাদেশ২৪.কম, ময়মনসিংহটাইমস ও নিউজআওয়ার।

  •  
  •  
  •  
  •