সপ্তাহে ২ দিন করে হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস
শিক্ষা ডেস্ক:
অষ্টম ও নবম শ্রেণির পর আগামী সপ্তাহ থেকে প্রাথমিক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম সপ্তাহে দুই দিন করে হবে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আনুষ্ঠানিক নির্দেশনায় দুই দিন ক্লাসের বিষয়টি জানানো হবে। তবে এরই মধ্যে প্রাথমিকের শিক্ষকরা তা জেনে গেছেন।’
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘পুরো বছরের পাঠ্যসূচি শেষ করতে হলে পুরো সপ্তাহজুড়ে ক্লাস নিতে হবে। করোনার জন্য সেটি সম্ভব হচ্ছে না। এজন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দু’দিন করে ক্লাস দিয়েছি। ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বাড়বে।’

