দুবাইতে বিনিয়োগকারীদের ভিসার সুযোগ বাড়ল

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়ে সাত লাখ দিরহাম বা প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার সমপরিমাণ সম্পদ থাকলে দুবাইতে তিন বছরের বিনিয়োগ ভিসা পাওয়া যাবে। এর আগে এই পরিমাণ ছিল দশ লক্ষ দিরহাম বা প্রায় ২ কোটি ৩৩ লক্ষ টাকা। দুবাই এর শীর্ষ শিল্প কারখানার সূত্রে এমনটি জানা গেছে।

দুবাই এর অর্থনীতিকে চাঙ্গা করতে প্রাথমিক স্তরের বিনিয়োগকারীদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুবাই এর যারা ডেভেলপার আছে তাদের জন্য নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। এতে করে সম্পত্তির বাজার উন্নতির দিকে যাবে বলে আশা করছে দুবাই এর শীর্ষ ব্যবসায়ীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: ,