ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩ জেএমবি সদস্য আটক
নিউজ ডেস্ক:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেহাদি বইসহ জামাত উল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের আফতাব (৪০), হামিদুল (৩৫) ও কালাদহ গ্রামের আইয়ুব আলী (৪৯)।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কালাদহ আটাপাড়া এলাকার জামায়াত নেতা কলেজশিক্ষক এনামুল হকের বাড়ির একটি কক্ষে ১৫ থেকে ২০জন জেএমবি গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।
পুলিশ কলেজ শিক্ষক এনামুলের ঘরে তল্লাশি চালিয়ে ১০টি জেহাদি বই উদ্ধার করে। কলেজশিক্ষক এনামুল কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

