রাবি শিক্ষক ফরিদ আহমেদ আর নেই

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার গ্রামের বাড়ি রংপুর সদরে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী তালাইমারিতে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, পরীক্ষা কমিটির দায়িত্ব পালন করায় গতকাল রোববার তিনি বিভাগে এসেছিলেন। সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। আজ সোমবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। #

  •  
  •  
  •  
  •