২৮ অক্টোবর খুলছে রুয়েটের হল
শিক্ষা ডেস্ক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল আগামী ২৮ অক্টোবর খুলে দেওয়া হবে। তবে সশরীরে কবে থেকে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে ৯৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়টি সুপারিশ করা হয়েছিল।

