রাবির ৬ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু শনিবার
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী। আগামী শনিবার থেকে চারুকলা অনুষদের উদ্যোগে এ প্রদর্শনী শুরু হবে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলন সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চারুকলা প্রদর্শনীর আহ্বায়ক এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম রানা লিখিত বক্তব্যে বলেন, চারুকলা অনুষদে এ প্রদর্শনী আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন উপ-মহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভারতীয় দূতাবাস ও সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়।
আমিরুল ইসলাম রানা আরও বলেন, বার্ষিক চারুকলা প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিল্পীদের কৃতকর্ম প্রদর্শিত হওয়ার পাশাপাশি সৃজনশীল কাজের জন্য শিক্ষার্থীদের পুরস্কার করা হবে। চারুকলা অনুষদের তিনটি বিভাগের মোট ৩১ জনকে পুরষ্কৃত করা হবে।
লিখিত বক্তেব্যে আমিরুল ইসলাম রানা বলেন, প্রতি বছর ২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিনে প্রদর্শনীর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ছুটি থাকাসহ নানাবিধ প্রতিকুলতার কারনে তা করা সম্ভব হয়নি। এইদিন শুধু শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিন নয় ১৯৭৮ সালের এই দিনেই চারুকলা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রাফিক ডিজাইন, কারুকলা ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টি এম এম নূরু মোদ্দাসের চৌধুরী, চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিক আল করীম।

