কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়া
নিউজ ডেস্ক: গতকাল ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেন ,দক্ষিণ কোরিয়া প্রথমবার নিজেদের উদ্ভাবিত রকেট উৎক্ষেপণে সফলতা পেলেও কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তবে প্রথম পরীক্ষায় একটা অসাধারণ অর্জন। আমাদের এখনও অপূরণীয় লক্ষ্য রয়েছে, তা হলো কক্ষপথে নিরাপদে একটি ডামি স্যাটেলাইট বসানো।
বিবিসি জানিয়েছে, নুরি নামের এই স্যাটেলাইটি ভেহিক্যাল-২ এ করে উপক্ষেপণের পর তা নির্ধারিত স্থানে পৌঁছাতে ব্যর্থ হয়।
পরবর্তী উৎক্ষেপণ হবে আগামী মে মাসে।২০২৭ সাল নাগাদ নুরি রকেট আরও পাঁচ বার উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।উল্লেখ্য, নুরি তৈরিতে দক্ষিণ কোরিয়া প্রায় দুই লাখ কোটি ওন (স্থানীয় মুদ্রা) ব্যয় করেছে। ৪৭.২ মিটার দীর্ঘ এবং দুইশ’ টন ওজনের রকেটটিতে ছয়টি তরল জ্বালানি চালিত ইঞ্জিন রয়েছে।
সূত্র: সিএনএন।

