একনজরে এবছর অংশগ্রহণকারী এসএসসি-সমমান পরীক্ষার্থীদের পরিসংখ্যান
শিক্ষা ডেস্ক:
চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮ লাখ ৯৯৮ জন। আর তিন লাখ এক হাজার ৮৮৭ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। ভোকেশনালে অংশ নিচ্ছে এক লাখ ২০ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

