শাবিপ্রবিতে বসছে এনআইডি বুথ

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সুবিধার্থে “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে” নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বসছে এনআইডি বুথ। বুধবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে এনআইডি বুথ স্থাপন করা হবে। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হবে।”

উপাচার্য আরোও বলেন, ” শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের সময় ঝামেলা কমানোর লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।”

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে যা যা প্রয়োজন তা শিক্ষার্থীদের পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •